বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…
বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশের ছাত্র-জনতার মিছিলে যখন গুলি চলছিল, তখন বিবেকের তাড়নায় রাজশাহীর রাস্তায় আন্দোলনে নেমেছিলেন মোখলেসুর রহমান, আলিম উদ্দীন, মিল্টন বিশ্বাস, বদরুজ্জামান চাঁদ ও ওয়াসিমের মতো অনেকে। তবে এদের সবাই গত এক বছর থেকে মাথা ও শরীরে গুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
উন্নত চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে জীবন পার করছেন তারা। আর রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়করা বলছেন, ঢাকার বাইরে আহতদের প্রতি জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন ও সরকারের আরো যত্নবান ও ভাবা উচিত।