বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে মহানগরীর গণকপাড়া এনসিপি’র কার্যালয় থেকে এ আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপি’র মহানগরীর আহ্বায়ক মোবাশ্বের আলী, সিনিয়ার যুগ্ন আহবায়ক ইঞ্জিঃ মোবাশ্বের হোসেন, যুগ্ন আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, সদস্য সচিব আতিকুর রহমান, সিনিয়র সদস্য সচিব মাহফুজুর রহমান (জুয়েল), যুগ্ম সদস্য সচিব মাহফুজুর রহমান (বাবু), সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আবু বক্কার সিদ্দিক (উদয়)।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মোবাশ্বের আলীকে আহ্বায়ক ও আতিকুর রহমানকে সদস্যসচিব করে ৬৪ সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।