করোনা ভাইরাসের অ্যান্টিবডি প্রয়োগের ১২ ঘণ্টার মধ্যে ২ জন সুস্থ্য

🗓 Friday, 11 June 2021

👁️ ৩১ বার দেখা হয়েছে

🗓 Friday, 11 June 2021

👁️ ৩১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

 

করোনা ভাইরাসের চিকিৎসায় নতুন মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি ব্যবহারে কার্যকর ফল মিলেছে। অ্যান্টিবডি প্রয়োগের ১২ ঘণ্টার মধ্যেই ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনার উপসর্গের প্রথম সাত দিনের মধ্যে এ দুই রোগীর শরীরে এটি প্রয়োগ করা হয়। এদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ও অপরজন ৮০ বছর বয়সী। তারা ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

ভারতীয় গনমাধ্যম এএনআই জানিয়েছে, নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে নতুন ওই অ্যান্টিবডি থেরাপি প্রয়োগ করা হয়।
হাসপাতালের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রচন্ড জ্বর, কাশি, দুর্বলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন ৩৬ বছর বয়সী ওই স্বাস্থ্যকর্মী। উপসর্গ দেখা দেওয়ার ষষ্ঠ দিনে তার শরীরে মনোক্লোনাল অ্যান্টিবডি প্রয়োগ করা হয়। এই অ্যান্টিবডি দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে তার অবস্থার উন্নতি হয় এবং হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

স্যার গঙ্গারাম হাসপাতালের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্ট পূজা খোসলা বলেছেন, উপযুক্ত সময়ের মধ্যে রোগীর দেহে মনোক্লোনাল অ্যান্টিবডি প্রয়োগ করা হলে তাৎপর্যপূর্ণ ফলাফল পাওয়া যেতে পারে। অন্য রোগে উচ্চ ঝুঁকিতে থাকা লোকজনকে হাসপাতালে ভর্তি হওয়ার মতো খারাপ অবস্থা থেকে রক্ষা করতে পারে এই অ্যান্টিবডি। পাশাপাশি রোগের অবনতিও রোধ করা সম্ভব। এ ছাড়া এটা করোনা চিকিৎসায় স্টেরয়েড ও ইমিউনোমডিউলেশন ব্যবহার কমাতে সাহায্য করতে পারে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর