বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধের পর রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে নতুন আবেদন গ্রহণ।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক আজমল কবির।
তিনি জানান, রি-ইস্যু আবেদন আগে থেকেই গ্রহণ করা হয়ে আসছিল। তবে সরকারি আদেশের পরিপেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে আজ বৃহস্পতিবার থেকে নতুন আবেদন গ্রহণ শুরু করা হয়েছে।
সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে আগের চেয়ে গ্রাহকদের উপস্থিতি একটু কম লক্ষ করা যাচ্ছে।
উল্লেখ্য, গতকাল অধিদফতরের পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মো. সাঈদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার বিষয়টি বলা হয়। আদেশে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তার রোধে এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সীমিত পরিসরে এমআরপি এবং ই-পাসপোর্টের এবোলমেন্ট (নতুন ও রি-ইস্যু) কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে আগের জারি করা সব আদেশ বাতিল করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।