কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পন করলেন নব- নির্বাচিত মেয়র

🗓 Thursday, 18 February 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Thursday, 18 February 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার মাজারে পুষ্পস্তবক অর্পন করেছেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার নব-নির্বাচিত মেয়র মনিরুল ইসলাম বাবু।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে অবস্থিত শহীদ কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পন করেন নব-নির্বাচিত এ মেয়র। পুষ্পস্তবক অর্পন শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এএম শাহিন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুরুল হুদা, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক হাসান আলী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর জব্বার আলী ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোমিনুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর