খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজশাহী মহানগর বিএনপির গণঅনশন

🗓 Saturday, 20 November 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Saturday, 20 November 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে রাজশাহী মহানগর বিএনপি’র অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা গণঅনশন পালন করছেন।

আজ শনিবার সকাল ৯টা থেকে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে ভূবন মোহন র্পাক শহীদ মিনারে এ অনশন কর্মসূচি পালন করেছেন। সকাল থেকেই মহানগরীর ভূবন মোহন পার্কের সামনে অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।

গণঅনশনে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডভোকেট নাদিম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণঅনশনে বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে না দেওয়া হলে কেন্দ্রে থেকে পরবির্ততে যে কর্মসূচি ঘোষনা করা হবে তা কঠোর ভাবে বাস্তবায়ন করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর