গত ২৪ ঘন্টায় আরএমপি’র অভিযানে আটক ২৯॥ মাদকদ্রব্য উদ্ধার

🗓 Tuesday, 12 April 2022

👁️ ২৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 12 April 2022

👁️ ২৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ২৯ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এই ২৯ জনকে আটক করে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ২৯ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৬ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, কর্নহার থানা-০১ জন, দামকুড়া থানা-০২ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৭ জনকে আটক করে।

এদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৪ জনকে আটক করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯ গ্রাম হেরোইন, ২০ লিটার দেশীমদ ও ১০ কেজি ৩০ গ্রাম গাঁজা করা উদ্ধার হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর