বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এই ১৭ জনকে আটক করে।
আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৭ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০২ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৪ জনকে আটক করে। এদের মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৭ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৪ জনকে আটক করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১২ গ্রাম হেরোইন ও ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। #