গত ২৪ ঘন্টায় আরএমপি’র অভিযানে গ্রেফতার ৩৬

🗓 Monday, 28 February 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Monday, 28 February 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩৬ জনকে আটক করে।

আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩৬ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৮ জন, রাজপাড়া থানা-০৮ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, পবা থানা-০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে।

এদের মধ্যে ২৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৯ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৫ গ্রাম হেরোইন, ১৯৫ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর