বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১০ জনকে আটক করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের আটক করে।
আজ সোমবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এই ১০ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন মাদকদ্রব্যসহ ১ জন, অন্যান্য অপরাধে ৩ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে আটক করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটককৃত ব্যক্তি হলেন, রাজশাহী জেলার বাগমারা থানার বাজেকোলা কাজিহাটা এলাকার মো: আমির হোসেন সরদারের ছেলে ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন অমি(২৮)। বর্তমানে সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম আবাসিক এলাকায় বসবাস করতেন।
আটককৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।