গত ২৪ ঘন্টায় আরএমপি‘র অভিযানে বিভিন্ন অপরাধে আটক ২০

🗓 Friday, 31 January 2025

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Friday, 31 January 2025

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ২০ জনকে আটক করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের আটক করে।

আজ শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে এই ২০ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে মাদকদ্রব্যসহ ২ জন, অন্যান্য অপরাধে ১৫ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর