বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৫৬ জনকে আটক করা হয়েছে। মহানগর ও জেলার বিভিন্ন থানা এবং গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৫৬ জনকে আটক করে।
আজ বৃহস্পতিবার রাজশাহী মহানগর ও জেলা পুলিশের গণমাধ্যমে পাঠানো দুটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আরএমপি ও জেলার বিভিন্ন থানা এবং গোয়েন্দা পুলিশ বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৫৬ জনকে আটক করে।
আটককৃত আসামীদের মধ্যে আরএমপি ১৯ জন ও জেলা পুলিশ ৩৭ জনকে আটক করে। এদের মধ্যে ৩৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি ৪ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে আরও ১৫ জনকে আটক করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৯.৮৫৫ গ্রাম হেরোইন ও ১ কেজি ৩১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।