গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ৯

🗓 Saturday, 9 April 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Saturday, 9 April 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৯ জনকে আটক করে।

আজ শনিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৯ জনকে অটক করে।

আটকৃতদের মধ্যে তানোর থানা-০৪ জন, বাগমারা থানা-০১ জন, দূর্গাপুর থানা-০১, পুঠিয়া থানা-০১ জন ও চারঘাট মডেল থানা-০২ জনকে আটক করে। এদের মধ্যে ০১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৩ জনকে মাদকদ্রব্যসহ ও ০৫ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীর হেফাজত হতে মোট ৮০ লিটার চোলাইমদ ও ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ৪৪৫ কেজি ভেজাল গুড়ও উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর