বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ৩৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩৩ জনকে আটক করে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩৩ জনকে অটক করে।
আটকৃতদের মধ্যে গোদাগাড়ী মডেল থানা-০৪ জন, মোহনপুর থানা-০৯ জন, বাগমারা থানা-০৭ জন, দূর্গাপুর থানা-০২, পুঠিয়া থানা-০১ জন, চারঘাট মডেল থানা-০৯ জন ও বাঘা থানা-০১ জনকে আটক করে। যার মধ্যে ২২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ও ০৭ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীর হেফাজত হতে মোট ১০ লিটার খেজুর রসের তাড়ি, ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।