গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে আটক ১৯

🗓 Tuesday, 18 January 2022

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 18 January 2022

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ১৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৯ জনকে আটক করে।
আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৯ জনকে অটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০২ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন , কর্ণহার থানা-০১ জন , দামকুড়া থানা-০১ ও ডিবি পুলিশ-০৩ জনকে জনকে আটক করে। যার মধ্যে ০৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৬ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৯ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর