বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজশাহীতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে মানবাধিকার সংগঠন ‘অধিকার’র আয়োজনে এ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র্যালিটি মহানগরীর আলুপট্টি থেকে শুরু করে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অধিকার’র রাজশাহীর সমন্বয়ক ও দৈনিক আমার দেশ’র ব্যুরো প্রধান মঈন উদ্দিন পরিচালনায় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেজিষ্ট্রার মানবাধিকার কর্মী ড. ইফতেখারুল আলম মাসউদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আরইউজে’র সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, দীর্ঘ ছয় মাস গুম থেকে ফিরে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আতিকুল ইসলাম, গুম হওয়া ব্যাক্তি আব্দুল কুদ্দসের স্ত্রী জামিল আক্তার, গুম হওয়া ব্যাক্তি মুরশিদুল ইসলামের স্ত্রী সেলিনা বিবি, প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ বলেন, গুমের ঘটনায় জড়িতদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গুম হওয়া ব্যক্তিদের ফেরত পাওয়ার পাশাপাশি আয়নাঘর নামক নির্যাতন কারখানা বিলুপ্ত ঘোষণারও করতে হবে। আমাদের পিতা বা স্বামী জীবিত না মৃত, আমরা পিতৃহারা, বিধবা না সধবা এর নিশ্চয়তা চাই। আমরা চাই গুমের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে ভোটের আগেই বিচারের কার্য শেষ করতে হবে। মানববন্ধন শেষে অধিকার’র পক্ষ থেকে অন্তরবর্তী সরকারের কাছে ১০ টি দাবি তুলে ধরেন ‘অধিকার’র রাজশাহীর সমন্বয়ক।