চলতি মাসের ১৫ তারিখ থেকে চালু হচ্ছে রেলে যাত্রী পরিবহন

🗓 Tuesday, 13 July 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 13 July 2021

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে সারা দেশে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে রেলমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকিট দেয়া হবে না। পরবর্তী সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেয়া হবে।
এর আগে গত ২৮ জুন থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হলে সারা দেশে রেলযোগাযোগ বন্ধ করে দেয়া হয়। এরপর ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন জারি করায় সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।

এদিকে করোনা ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর