চারঘাটে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২০ উপলক্ষে মানববন্ধন

🗓 Tuesday, 8 December 2020

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 8 December 2020

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ                       

 

”কমলা রঙ্গের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২০ উপলক্ষে মানব বন্ধন অুনষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা সহকারী কমিশনার নিয়তি রাণী কৈরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাহিদা আক্তার, মডেল থানার এস আই অপূর্ব কুমারসহ সুবিধাভোগী বিভিন্ন সংগঠনের নারী ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বাল্যবিবহকে না বলুন, ইভটিজিং বন্ধ করুন, নারী নির্যাতন বন্ধ করুন, যৌতুককে না বলুন এবং ১৮ এর আগে বিয়ে নয়, ২১ এর আগে সন্তান নয় এ বিষয়ে সকলকে একসাথে কাজ করা আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর