চারঘাটে পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন বড় দুই দলের প্রার্থীরা

🗓 Tuesday, 2 February 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 2 February 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

৫ম ধাপের পৌরসভা নির্বাচনে রাজশাহীর চারঘাটে মেয়র পদে মনোয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ মোট ৩ জন।

নির্বাচন কমিশন কর্তৃক দেয়া মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ছিলো আজ মঙ্গলবার। উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ দলীয় মনোনিত প্রার্থী একরামূল হক, বিএনপি দলীয় মনোনিত প্রার্থী ও বর্তমান মেয়র জাকিরুল ইসলাম বিকুল এবং স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হক।

গত ২৮শে জানুয়ারী বাংলাদেশ নির্বাচন কমিশন ৫ম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করেন। নির্বাচনী তফশিল অনুযায়ী চারঘাট পৌরসভার নির্বাচনে মনোয়নপত্র উত্তোলন ২২শে জানুয়ারী থেকে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২ ফেব্রুয়ারী নির্ধারন করেন।

চারঘাট পৌরসভার মেয়র পদে ৪ জন মনোনয়ন তুললেও জমা দেন ৩ জন মেয়র প্রার্থী, ৯টি ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে মোট ৪১ জন মনোয়নয় তুললেও শেষ খবর পাওয়া পর্যন্ত মনোয়ন জমা দেন ৩৪ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদের জন্য ১২ জন মনোনয়নপত্র জমা দেন।

৫ম ধাপের নির্বাচনে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজশাহীর দূর্গাপুর ও চারঘাট পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর