জীবাশ্ম জ্বালানীতে জাপানী ব্যাংক এসএমবিসি এরবিনিয়োগের প্রতিবাদে রাজশাহীতে সমাবেশ

🗓 Tuesday, 27 May 2025

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 27 May 2025

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

জীবাশ্ম জ্বালানীতে জাপানী ব্যাংক সুমিতোমো মিতসুই ব্যাংকিং কর্পোরেশন (এসএমবিসি) এর বিনিয়োগের প্রতিবাদে রাজশাহীতে সমাবশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মহানগরীর পঞ্চবটি এলাকায় পরিবেশ ও সামাজিক অধিকারের সংগঠন পরিবর্তন-রাজশাহী, ক্লিন ও বাংলাদেশ প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের আয়োজনে সমাবেশ অনুুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, এসএমবিসি যদিও বাংলাদেশে কোনো শাখা নেই, তবুও তাদের জীবাশ্ম জ্বালানি অর্থায়নের মাধ্যমে দেশের পরিবেশ ও অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। এসএমবিসি মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করেছে এবং সামিট এলএনজি টার্মিনাল, গাজীপুর-২ এইচএফও বিদ্যুৎকেন্দ্র ও মেঘনাঘাট এলএনজি বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করেছে। এই প্রকল্পগুলো কাঙ্খিত উৎপাদন ক্ষমতা অর্জনে ব্যর্থ হচ্ছে এবং পরিবেশে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ঘটাচ্ছে।

তাই এসএমবিসি যেন জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করে, ক্ষতিগ্রস্থ সম্প্রদায়কে ক্ষতিপূরণ দেয়, নিট জিরো ব্যাংকিং এ্যালিয়েন্স এ পুনরায় যুক্ত হয় এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ নিশ্চিত করতে হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর