টাইফয়েড টিকা নিরাপদ, হালাল ও বিনামূল্যে পাওয়া যাচ্ছে :গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

🗓 Tuesday, 7 October 2025

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 7 October 2025

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক বলেছেন, ব্যক্তিগতভাবে কেউ টাইফয়েডের টিকা নিতে চাইলে টিকার মান নিশ্চিত হবে না। তাছাড়া এজন্য অনেক টাকা খরচ করতে হবে। কিন্তু সরকার যে টিকা দিচ্ছে তা নিরাপদ, হালাল এবং বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে পরামর্শ কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক আরও বলেন, টাইফয়েড টিকার জন্য নিবন্ধন জরুরি। নিবন্ধন কতটুকু হলো আর কতটুকু বাকি আছে সে অনুসারে নতুন করে পরিকল্পনা করতে হবে। তাহলেই আমরা সব শিশুকে টিকা কেন্দ্রে আনতে পারব। সরকারের বড় বড় উদ্যোগের সফল বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা স্মরণ করে তিনি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে বেশি বেশি প্রচারের জন্য মিডিয়াকর্মীদের প্রতি অনুরোধ জানান। জেলা তথ্য অফিস আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন মোসা. মাহবুবা খাতুন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আবদুল মতিন এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর