টি-২০ ম্যাচে ৮ উইকেটের বড় জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

🗓 Wednesday, 3 December 2025

👁️ ৯২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 3 December 2025

👁️ ৯২ বার দেখা হয়েছে

 বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

আয়ারল্যান্ডের বিপক্ষে অবশেষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের আগে শেষ সিরিজে জিতেছে ২-১ ব্যবধানে।

মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে শুরুতে বোলিং করে এক বল থাকতে ১১৭ রানে আইরিশদের অলআউট করে বাংলাদেশ। ১১৮ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ১৩.৪ ওভারে তানজিদ তামিমের ফিফটিতে সহজ জয় তুলে নিয়েছে লিটন দাসের দল।

প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ম্যাচের মতো এদিনও ভালো শুরু করে আইরিশরা। ৪ ওভারে ৩৮ রান তুলে প্রথম উইকেট হারায় তারা। টিম টেক্টর ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করে আউট হন। ষষ্ঠ ওভারে দ্বিতীয় উইকেট হারিয়ে ১০ ওভার শেষে ৬৬ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।

ওই ধাক্কা আর সামলে উঠতে পারেননি পল স্টালিংরা। অধিনায়ক স্টার্লিং দলের পক্ষে সর্বাধিক ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। পাঁচটি চার ও একটি ছক্কা তোলেন তিনি। মিডল অর্ডারে ডকরেল ২৩ বলে ১৯ ও ডিলানি ১২ বলে ১০ রান করেন।

ওপেনিংয়ে ব্যাটিংয়ে ফিরে তানজিদ তামিমের সঙ্গে সাইফ হাসান ৪ ওভার শেষে ৩৮ রানের জুটি করেন। সাইফ ১৪ বলে ১৯ রান করে আউট হন। ২টি চার ও ১ ছক্কা মারেন তিনি। পরে লিটন দাস ৭ রান করে সাজঘরে ফিরে যান। ৭৩ রানের জুটি গড়ে তানজিদ ও পারভেজ ইমন ম্যাচ বের করে নেন। তানজিদ ৩৬ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ৪টি চার ও ৩টি ছক্কা আসে। ইমন ২৬ বলে তিন ছক্কা ও এক চারে ৩৩ রানের হার না মানা ইনিংস খেলেন।

বল হাতে একাদশে ফিরে লেগ স্পিনার রিশাদ হোসেন ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। মুস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট ৩ ওভারে। এছাড়া পেসার শরিফুল ইসলাম ৩ ওভারে ২১ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। শেখ মেহেদী ও সাইফউদ্দিন একটি করে উইকেট নিয়েছেন।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর