ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

🗓 Tuesday, 18 November 2025

👁️ ১৮২ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 18 November 2025

👁️ ১৮২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া আইনের কিছু ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন বৃহত্তর রাজশাহী অঞ্চলের ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর আলোকার মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় শতাধিক এজেন্সি মালিক অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস (রাটা) সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ এবং সিনিয়র সহ-সভাপতি মোসাঃ সুলতানা পারভীনসহ রাটার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নতুন খসড়া আইনে ১০ লাখ টাকা জামানতের প্রস্তাব এবং বিটুবি (এক এজেন্সি থেকে আরেক এজেন্সির টিকিট বিক্রি) ব্যবসা নিষিদ্ধের বিধান সারাদেশের ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সিকে সংকটে ফেলবে। এতে নতুন উদ্যোক্তা তৈরির সম্ভাবনাও কমে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। সেই সাথে খসড়া আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবি জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর