ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণায় ছাত্রশিবিরের ঐতিহাসিক বিজয়: সাদিক ভিপি, ফরহাদ জিএস নির্বাচিত

🗓 Wednesday, 10 September 2025

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 10 September 2025

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েমকে ভিপি হিসেবে জয়ী ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম, জিএস পদে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে ঢাবি শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দীন খান বিজয়ী হয়েছেন। সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। জিএস পদে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এজিএস পদে ছাত্রশিবিরের নেতা মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে উৎসবমুখর পরিবেশে ভোট দেন শিক্ষার্থীরা। ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে, হল সংসদের ১৮টি হল থেকে এক হাজার ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। অর্থাৎ ভোটারদের ৪১টি ভোট দিতে হয়। এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর