তারেক রহমানকে স্বাগত জানাতে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছেন ৩৫ হাজার নেতাকর্মী

🗓 Wednesday, 24 December 2025

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 24 December 2025

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী থেকে ৩৫ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাচ্ছেন। এ উপলক্ষে ট্রেন, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে ঢাকায় যাচ্ছেন নেতাকর্মীরা।রাজশাহী বিএনপি’র দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর ও জেলা থেকে ৩৫ থেকে ৩৭ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। এর মধ্যে রাজশাহী মহানগর থেকে ১৫ থেকে ১৬ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। এছাড়াও জেলার সব উপজেলা মিলিয়ে ২২ থেকে ২৩ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে বাসগুলো আজ রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। অনেকে ব্যক্তিগতভাবেও ঢাকায় যাচ্ছেন।
এদিকে রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে কোনও স্পেশাল ট্রেন না থাকলেও নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। তবে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন অন্যান্য স্থান থেকে ২৫ ডিসেম্বর চার জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে। এগুলো হলো পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা-ঢাকা।
দলের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য রাজশাহী মহানগর ও জেলার বিএনপি’র সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুবই খুশি এবং উচ্ছ্বাসিত।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর