বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
তৃতীয় দিনের মতো রাজশাহী থেকে দূরপাল্লার কোচ বাস বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে চাঁপাইনবয়াবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস আজও বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই মালিকপক্ষ বন্ধ করে দেয়। এর ফলে দূরপাল্লার ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ, গ্রামীণ, শ্যামলী, গ্রীন লাইনসহ কোচের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আজ রোববার সকালেও রাজশাহীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন দূরপাল্লার কোচের যাত্রীরা। তবে একতা ট্রান্সপোর্টের বাস এবং ঢাকা গামী লোকাল বাস স্বাভাবিকভাবে চলাচল করছে। সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিকপক্ষের বৈঠকে চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়। আলোচনা অনুযায়ী চালকের বেতন ট্রিপপ্রতি ১২৫০ থেকে বাড়িয়ে ১৭৫০, সুপারভাইজারের ৫০০ থেকে ৭৫০ এবং সহকারীর ৪০০ থেকে ৭০০ টাকা করার কথা ছিল গত শুক্রবার থেকে। কিন্তু বাস্তবায়নের আগের রাতেই মালিকরা হঠাৎ করে বাস বন্ধ করে দেন।