বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
তিন দফা দাবি তুলে ধরে রেলপথ অবরোধ র্কমসূচি প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্তÍ বিশ্ববিদ্যালয়ের স্টেশন রেললাইন অবোরধ করে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে টানা দুই ঘন্টা পর রাজশাহীর সাথে সারাদেশের রেল চলাচল আবারও স্বাভাবিক হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং জনভোগান্তির কথা বিবেচনা করে এই র্কমসূচি প্রত্যাহার করা হয়েছে।
পরে তিন দফা দাবির মধ্য দিয়ে এই র্কমসূচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। দাবি গুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও সাত কলেজসহ সকল স্টেকদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সংস্কার কমিশন ইউজিসি, পিএসসি সহ রাষ্ট্রীয় সকল গুরুত্বর্পূণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুর্নগঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরখো প্রণয়ন করতে হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপদষ্টো, পিএসসি ও ইউজিসি সহ দেশের বিভিন্ন দপ্তরে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিবাদে রেল লাইন অবোরধ করে বিক্ষোভ করে শিক্ষর্থীরা।