দেশব্যাপি অব্যাহত ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি

🗓 Saturday, 10 October 2020

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Saturday, 10 October 2020

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত  দেখুন ভিডিও লিংকেঃ

দেশব্যাপি অব্যাহত ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বিভাগীয় মহানগরী রাজশাহীতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে মহানগরীর সাহেব বাজার জিরোপেয়েন্ট সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।

এসময় রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।

গণস্বাক্ষর কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, যশোরে বাসে ধর্ষন, নোয়াখালীতে বেগমগঞ্জে গৃহবধূকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, তানোরের গির্জায় কিশোরীকে ধর্ষণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় শিক্ষার্থীরা নারী নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর