দেশের মাত্র ১২ ভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় :রাজশাহীতে সাবেক ভিপি নুর

🗓 Monday, 11 August 2025

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Monday, 11 August 2025

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের ৪৮ ভাগ মানুষ এখনো সিদ্ধান্ত নেয় নাই আগামি নির্বাচনে কাকে ভোট দিবে। মাত্র ১২ ভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, ১০ ভাগ মানুষ জামায়াতকে ভোট দিতে চায়। আর ১৪ ভাগ মানুষ বলতে চায় না কাকে ভোট দিবে। তার মানে পরিষ্কার এ ১৪ ভাগ মানুষ বিএনপি ও জামায়াত কাউকে ভোট দিতে চায় না।

তিনি আজ বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ মহানগর ও জেলার আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণকে যদি বুঝাতে পারেন পুরনো দলের রাজনীতি দিয়ে এদেশ চলবে না, সময়ের সাথে সাথে একটি মেশিনের যন্ত্রপাতিরও পরিবর্তন করতে হয়, তরুনদের একটি বার সুয়োগ দেন, তরুনরাই তাদের স্বপ্নের বাংলাদেশ বির্নিমান করবে। এগুলো বুঝাতে পারলে মানুষরা আপনাদের গ্রহণ করতে পারে।

গণসমাবেশে রাজশাহী মহানগর গণঅধিকার পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলের সভাপতিত্বে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মীর মোহাম্মদ শাহাজাহান, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, রাজশাহী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আজিজুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মহানগরের সদস্য সচিব আব্দুল বাতেন বাবু, মহানগর যুব অধিকারের সভাপতি আব্দুল আলিমসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর