ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে উলামা-জনতা পরিষদের বিক্ষোভ সমাবেশ

🗓 Wednesday, 22 October 2025

👁️ ৯৮ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 22 October 2025

👁️ ৯৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

মুসলিম শিশু ও কিশোরীদের ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার মহানগরীর জিরোপয়েন্ট রাজশাহী জেলা উলামা-জনতা পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী ধারাবাহিক ভাবে মুসলিম নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে। মুসলিম শিশু ও কিশোরীদের ওপর যৌন সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। অথচ, এসব ঘটনার বিচার হচ্ছে না। মানবাধিকার রক্ষার কথা বলা আন্তর্জাতিক সংগঠনগুলোও এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং বিশ্ব মুসলিম সমাজকে এই বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী মহানগরের সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ তালহা হাফি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান, মহানগরীর মালোপাড়া দারুল উলুম মাদ্রাসার আব্দুল্লাহ ইবনে মাসাইদ, মহানগরীর রেশম পট্টি জামে মসজিদের খতিব মুফতি আহমদ উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবি ও ওলামা জনতা পরিষদের সদস্য সমন্বয়ক মাসুম বিল্লাহ প্রমুখ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর