নওগাঁর আদিবাসী নেতা সরেন হত্যার বিচার চেয়ে এনপিজও পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন যা বললেন

🗓 Thursday, 20 August 2020

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Thursday, 20 August 2020

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:

আদিবসী নেতা আলফ্রেড সরেন হত্যার বিচারের অপেক্ষায় কেটে গেলো ২০ বছর। গত ১৮ আগষ্ট বহুল আলোচিত নওগাঁর আদিবাসী নেতা আলফ্রেড সরেনের ২০ তম মৃত্যু বার্ষিকী। ২০ বছর আগে এদিন সরেন ভূমি দস্যুদের হাতে নির্মম ভাবে নিহত হলেও এখনো ওই মামলার কোন সুরাহা হয়নি। মামলার ভবিষ্যৎ নিয়ে আদিবাসীদের রয়েছে সংশয়। তাদের অভিযোগ জামিনে থাকা আসামীরা তাদের অব্যাহত ভাবে হুমকি-ধামকি দেয়ায় এরই মধ্যে অনেক আদিবাসী পরিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসী পল্লী ত্যাগ করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। অভিযোগ আছে বর্তমানে যে ক’টি পরিবার এখনো বসবাস করছে তারা ভূমিদস্যুদের ভয়ে জমিতে চাষাবাদও করতে পারছেনা। ফলে পরিবারগুলো চরম অভাব অনটন ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে। পল্লী ছেড়ে মামলার সাক্ষীরা চলে যাওয়ায় মামলার ভবিষ্যৎ নিয়ে সন্দিহান আলফ্রেড সরেন হত্যা মামলার বাদী আলফ্রেডের ছোট বোন রেবেকা সরেন।আলফ্রেড হত্যা মামলার জামিনে থাকা আসামীদের অব্যাহত হুমকি-ধামকিতে ২৪টি পরিবারের মধ্যে বর্তমানে মাত্র ৯টি পরিবার সেখানে বসবাস করছে। বাকিরা প্রাণ বাঁচাতে অন্যত্র চলে গেছে। তবে অন্য স্থান থেকে এখানে এসে নতুন ৯ টি পরিবার বসবাস শুরু করেছে। নিহত আলফ্রেড সরেনের বৃদ্ধ বাবা গায়না সরেনও মারা গেছেন। আলফ্রেড সরেনের স্ত্রী জোছনা সরেন এই পল্লীতে থাকেন না। আলফ্রেডের রেখে যাওয়া ৪ বছরে মেয়ে ঝর্ণা সরেন বড় হয়েছে। বিয়ে করে থাকছে ঢাকায়। চাকরী করছে গার্মেন্টস ফ্যাক্টরীতে। আলফ্রেড সরেন হত্যাকান্ডের এক বছরের মাথায় তার মা ঠাকুরানী সরেনও মৃত্যু বরন করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর