নওগাঁয় কৃষকদের মাঝে সাইলো বিতরণ করলেন খাদ্যমন্ত্রী

🗓 Monday, 14 March 2022

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Monday, 14 March 2022

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

কৃষকের নায্যমূল্য নিশ্চিত করতে ও কৃষকের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে ২০০ পেডি সাইলো নির্মাণ করা হচ্ছে।

যার একেকটির ধারন ক্ষমতা ৫ হাজার মেট্রিকটন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ৩০টি পেডি সাইলোর অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি আজ নওগাঁর রাণীনগর উপজেলায় ৪ হাজার পরিবারের মাঝে পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, পেডি সাইলো নির্মিত হলে প্রান্তিক কৃষক সহজেই ধান সরবরাহ করতে পারবেন।

কৃষক ভেজা ধান নিয়ে এলেও তা রাখার সুযোগ থাকছে। ভেজা ধান রাখলে স্বয়ংক্রিয়ভাবে তা শুকিয়ে যাবে।

ভেজার অভিযোগে আর কোন কৃষকের ধান ফেরত নিয়ে যেতে হবে না।

অনুষ্ঠানে রানীনগর উপজেলার নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহন্তর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য (রানীনগর-আত্রাই) আনোয়ার হোসেন হেলাল, রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী, রানীনগর উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ দুলুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর