বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
নওগাঁ পৌরসভার পার-নওগাঁ হাজিপাড়া ও নামাজগড় মাদ্রাসা পাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জনতার এমপি খ্যাত জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে এ উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। এ সময় জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তারসহ বিএনপি’র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জাহিদুল ইসলাম ধলু বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক ও জনবান্ধব বাংলাদেশ গড়তে চাই। আজ জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বিএনপি বিশ্বাস করে, জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। এজন্য ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি জাতীয় মুক্তির রূপরেখা। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
উঠান বৈঠকে এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।