নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের, উদ্বেগে পশ্চিমারা

🗓 Sunday, 2 February 2025

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Sunday, 2 February 2025

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

ইরান এবার সর্বোচ্চ ১,৭০০ কিলোমিটার দুরপাল্লার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। রোববার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম ‘এতমাদ’। ফারসি ভাষায় যার অর্থ ‘আস্থা’ এবং এটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

এদিকে পশ্চিমা দেশগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ করে আসছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কে বিশেষজ্ঞরা মনে করছেন, এতমাদ ক্ষেপণাস্ত্র ইসরাইল পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। ইরান গত বছরেই গাজা যুদ্ধের সময় ইসরাইলে দুবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, ইরানের এই প্রতিরক্ষা সক্ষমতা ও মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এটা নিশ্চিত করবে যে, কোনো দেশ ইরানের ভূখণ্ডে আক্রমণের সাহস করবে না।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে ইরান তার সামরিক সরঞ্জামের বেশিরভাগই যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করত। তবে বিপ্লবের পর আমেরিকা সেই সম্পর্ক ছিন্ন করে নিষেধাজ্ঞা আরোপ করে। ১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের সময়ই অস্ত্র নিষেধাজ্ঞার কবলে পড়ে ইরান। এর ফলে তারা নিজস্ব অস্ত্র নির্মাণ শুরু করে। বর্তমানে ইরানের কাছে বড় আকারের সামরিক অস্ত্রভাণ্ডার রয়েছে। যার মধ্যে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন অন্তর্ভুক্ত।

বর্তমানে ইরানের এই নতুন ‘এতমাদ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইরান যেমন একদিকে নিজের সামরিক শক্তি প্রদর্শন করছে। অন্যদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করারও সংকেত দিচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি ও আল-আরাবিয়্যাহ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর