বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’ সিনেমার প্রথম গান ‘দ্বিধা’। ঈদে আসছে শাকিব খানের নতুন সিনেমা বরবাদ। সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত সুপারস্টার শাকিব। নতুন লুক প্রকাশ করেছেন তিনি।
নতুন লুকে সামনে এসে সবাইকে চমকে দিলেন অভিনেতা। তাকে নতুন সিনেমা দেখার প্রহর গুনছেন ভক্তরা। সামাজিক মাধ্যমে নতুন একটি পোস্টও দিয়েছেন অভিনেতা।
এবার একেবারেই অন্যরকম ভাবে সামনে এলেন তিনি। যে লুকে সাধারণত ধরা দেন না নায়ক। চোখে সানগ্লাস, ছোট চুল, মুখভর্তি খোঁচা দাড়ি। পরে আছেন ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবী। পায়ে কালো জুতা। চেয়ারে আয়েশ করে বসে আছেন।
সোমবার দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে এভাবেই দেখা গেল শাকিবকে। ক্যাপশনে নায়ক লেখেন, ‘আই ডোন্ট কম্পিট, আই রুল।’ অর্থাৎ ‘আমি প্রতিযোগিতা করি না, রাজত্ব করি।’
ছবিটি শেয়ার করার সঙ্গে ঝড়ের বেগে পৌঁছে যায় তার ভক্তদের কাছে। যাদের অধিকাংশই চমকে যান, সঙ্গে মুগ্ধতাও প্রকাশ করেন। কেউ কেউ ধারণা করেছেন শাকিবের এই লুক যেন নতুন কোনো ছবির ইঙ্গিত। তবে অধিকাংশই তার এই লুকের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, ঢালিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে চলেছেন শাকিব খান। ‘তুফান’, ‘রাজকুমার’, ‘দরদ’র মতো একাধিক হিট সিনেমা উপহার দেয়ার পর আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’। এ সিনেমায় শাকিবের নায়িকা চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।