বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
দেশের খাদ্য ভান্ডার হিসেবে রাজশাহী ও রংপুর অঞ্চলকে উল্লেখ করে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চলতি মৌসুমে আমনের ফলন ভালো হবে এবং মধ্য নভেম্বর থেকে খাদ্য সংগ্রহ অভিযান শুরু হবে।
আজ সোমবার রাজশাহী সার্কিট হাউজে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি এবং আসন্ন মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্ঠা আরও বলেন, সরকারের খাদ্য মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। কিছু চাল আমদানি করতে হতে পারে, তবে আগের বছরের তুলনায় তা অনেক কম। প্রাকৃতিক দুর্যোগ না হলে সর্বোচ্চ ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা লাগবে।
মতবিনিময় সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহম্মেদ, বিভাগের আট জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ, তা বাস্তবায়ন এবং খাদ্যবান্ধব কর্মসূচি সফলভাবে পরিচালনা নিয়ে বিস্তাারিত আলোচনা হয়।