পদ্মা নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে রাজশাহীর চারঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

🗓 Sunday, 2 November 2025

👁️ ১১৮ বার দেখা হয়েছে

🗓 Sunday, 2 November 2025

👁️ ১১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

পদ্মার ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে রাজশাহীর চারঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১নভেম্বর) উপজেলার চৌ-রাস্তা মোড়ে এ মানববন্ধন করেছেন পদ্মা পাড়ের বাসিন্দারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, যুগ্ন-সম্পাদক আব্দুস সালেক আদিল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব রহমান, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাব্বির রহমান মুকুট, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, স্থানীয় শিক্ষক মনিরুল ইসলামসহ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীনসহ ভাঙ্গন কবলিত এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

এসময় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ বলেন, চারঘাটের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে জিতে এসেছে। স্থায়ী বাঁধ যদি নির্মাণ শুরু না হয় তবে পানি উন্নয়ন বোর্ডের কাঁপুনি শুরু হবে চারঘাটের মাটি থেকেই। এরপর ট্রাকে করে হাজার হাজার মানুষ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও করা হবে। কাউকে অফিস করতে দেওয়া হবেনা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর