পুঠিয়াতে এনআরবিসি ব্যাংক এর শাখা উদ্বোধন

🗓 Sunday, 23 May 2021

👁️ ৭১ বার দেখা হয়েছে

🗓 Sunday, 23 May 2021

👁️ ৭১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজাশাহীর পুঠিয়াতে এনআরবিসি ব্যাংকের উপজেলা শাখা কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলার বাসট্যান্ড সংলগ্ন সালমা টাওয়ার এর দোতালায় এই শাখা ব্যাকের কার্যক্রম এর লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, এনআরবিসি রাজশাহী-রংপুর বিভাগের রিজিওনাল ম্যানেজার নুরুল হাবিব। এসময় আরও উপস্থিত ছিলেন এনআরবিসি পুঠিয়া শাখার ব্যবস্থাপক সেলিম রেজা, খান মটরস প্রপেইটার আনোয়ার হোসেন, সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুল লতিফ, সমাজ সেবক আমিনুল হক আসলাম, শিক্ষক লিটন, এনআরবিসি ব্যাংকের উর্দ্ধোতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জি এম হিরা বাচ্চু বলেন, পুঠিয়ায় এনআরবিসি ব্যাংকের শাখার কার্যক্রম শুরু করায় ব্যাংক ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্যাংকের যে কোন প্রয়োজনে আমাকে স্মরণ করলে আমি সহযোগীতার হাত বাড়িয়ে দেব বলে তিনি জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর