পুলিশকে যেন তাদের দলদাসে পরিণত করতে না পারে, রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

🗓 Sunday, 23 February 2025

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Sunday, 23 February 2025

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো কায়েমী স্বার্থ পুলিশকে যেন তাদের দলদাসে পরিণত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকবেন। দল মত ধর্ম বর্ণ লিঙ্গ ভেদে এদেশের সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকে সমান এই সত্যটির সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন।

তিনি আজ রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারি পুলিশ সুপারগণের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে পুলিশের নবীন সদস্যদের সতর্ক করে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে। থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশনা প্রদান করেন। জুলাই ও আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরো সমুন্নত রাখার পরামর্শ প্রদান করেন। এর আগে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

এ বছর বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীরা হলেন এএসপি (প্রবি-৫৭) মোঃ রুহুল আমিন লাবু ও এএসপি (প্রবি-৬৩) এম. সায়েলিন। কুচকাওয়াজে ০৮ জন নারী ক্যাডারসহ ৫৭ জন শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারগণ কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ একাডেমীর প্রিন্সিপ্যাল মাসুদুর রহমান ভূঞাসহ পুলিশের বিভিন্ন উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর