ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি’র মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

🗓 Sunday, 16 March 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 16 March 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ট্রাক মালিক সমিতি ও ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম এর নিঃশর্ত মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুর ২টায় নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনো বিদ্যমান। তারই অংশ হিসেবে একজন জনপ্রিয় রাসায়নিক ও ট্রাক পরিবহন ব্যবসায়ি নেতাকে মোটা অংকের টাকা না পাওয়ায় এবং তার পদ থেকে সরানোর জন্য পুলিশ প্রসাশনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট দোশরদের ষড়যন্ত্রের কারণে তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি বোয়ালিয়া থানার সাবেক অফিসার্স ইনচার্জ মেহেদী মাসুদ উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তের নামে এজাহার বহির্ভূত ৭৪ জনের নাম সংযুক্ত করে প্রাথমিক তথ্য বিবরনীতে উল্লেখ করেন। যাহা ফ্যাসিস্ট গোলামীর বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়া আবুল কালামকে আটকের মধ্যদিয়ে রাজশাহী অঞ্চলের ট্রাক পরিবহণ ও কৃষিক্ষেত্রে একটি অস্থিতিশীলতা সৃষ্টির চরম ষড়যন্ত্র, যা বর্তমান সরকারকে অস্থিতিশীলতার দিকে ধাবিত করবে। আমরা এই সংবাদ সম্মেলন থেকে পুলিশ বিভাগে এই ধরণের ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ এবং জনপ্রিয় ফার্টিলাইজার এসোসিয়েশন ট্রাক পরিবহন মালিক সমিতির অন্যতম নেতা আবুল কালামের নিঃশর্ত মুক্তি দাবি করছি। তার মুক্তির মধ্যদিয়ে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন সম্ভব বলে আমরা মনে করছি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর