ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প

🗓 Saturday, 6 December 2025

👁️ ৯৩ বার দেখা হয়েছে

🗓 Saturday, 6 December 2025

👁️ ৯৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

ফিফা শান্তি পুরস্কার নিয়ে আগেই অনুমান করা হয়েছিল। একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছিল, বিষয়টাই ঘটতে যাচ্ছে, অবশেষে ঘটলও তাই । ডোনাল্ড ট্রাম্পের হাতেই উঠল ফিফা শান্তি পুরস্কার। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা আগেই জানিয়েছিল, ফুটবল শান্তির প্রতীক এবং যারা মানুষের মধ্যে ঐক্য ও শান্তি আনতে কাজ করেন, তাদের স্বীকৃতি দেয়াই এর উদ্দেশ্য। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব যখন অস্থির, তখন যারা মানুষকে কাছাকাছি আনছেন, তাদের সম্মান জানানো জরুরি।’ আজ ফিফা জানিয়েছে, শেষ এক বছরে বিশ্ব শান্তি স্থাপনে বড় অবদান রেখেছেন ট্রাম্প। বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ড, রুয়ান্ডা-ডিআর কঙ্গো, কম্বোডিয়া-থাইল্যান্ড, কসভো-সার্বিয়া, ভারত-পাকিস্তান, মিসর-ইথিওপিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, ইসরাইল-হামাসের মধ্যেও শান্তি স্থাপনে অবদান রাখার জন্য, সঙ্গে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা চালিয়ে যাবার কারণে তাকে এই পুরস্কার দেয়া হয়। ফিফা এই পুরস্কারের জন্য কাউকে কীভাবে মনোনীত করা হবে, কীভাবে বিচার হবে—এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবিষয়ে ফিফাকে চিঠি দিলেও কোনো জবাব তারা পায়নি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর