ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনে আঘাত হেনেছে টাইফুন গনি, নিহত ১০

🗓 Wednesday, 4 November 2020

👁️ ১৬৯ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 4 November 2020

👁️ ১৬৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন গনি। এতে এরই মধ্যে ১০ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে বিবিসি।

গত রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে ঘণ্টায় ২২৫ কিলোমিটার একটানা বাতাসের গতি নিয়ে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছিল টাইফুন গনি।

এর প্রভাবে ওই অঞ্চলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, বহু অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ঝড়ের সঙ্গে আসা তীব্র বৃষ্টিপাতে কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো।

গনি বিকোল অঞ্চলের দুটি স্থান দিয়ে দুবার সাগর থেকে স্থলে উঠে আসে। এখান থেকে ১০ জনের মৃত্যুর খবর এসেছে বলে প্রাদেশিক গভর্নর আল ফ্রান্সিস বিচারা।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর