(ফুটেজের কথা) রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে ১৬৪তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল সমাপনী কুচকাওয়াজ

🗓 Thursday, 30 June 2022

👁️ ১০০ বার দেখা হয়েছে

🗓 Thursday, 30 June 2022

👁️ ১০০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নবরুপ টিভির ইউটিউব চ্যানেলে

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ বাহিনী কোনো খারাপ কাজ করে গণমাধ্যমে শিরোনাম হতে চায় না। নানা সাফল্যগাঁথা ও অর্জনের মাধ্যমেই সংবাদের শিরোনাম হতে চায়। তিনি আজ রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ১৬৪তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ২০২১ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে পুলিশের নবীন সদস্যদের সতর্ক করে দিয়ে আইজিপি বলেন, কোনো পুলিশ সদেস্যর অপরাধের দায় গোটা বাহিনী নেবে না। ব্যক্তিকেই নিতে হবে। তাই দেশপ্রেম নিয়ে প্রত্যেক সদস্যকে কাজ করতে হবে। পুলিশ এমন কোনো কাজ করবে না, যাতে জনগণ সংক্ষুব্ধ হয়। এর আগে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন আইজিপি। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। প্যারেডে মোট ৪৫৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ একাডেমীর প্রিন্সিপ্যাল আবু হাসান মুহম্মদ তারিক এবং আইজিপি পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী বেগম জীশান মীর্জাসহ পুলিশের বিভিন্ন উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর