বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বিএনসিসি’র মাস্ক বিতরণ

🗓 Sunday, 13 December 2020

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 13 December 2020

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বিএনসিসি’র মহাস্থান রেজিমেন্টের আয়োজনে কোভিড ১৯ প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ বোরবার দুপুরে রাজশাহী কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচীর উদ্বোধন করেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বিএনসিসি’র রেজিমেন্টাল কমাডেন্ট লে. কর্ণেল একেএম ইকবাল হোসেন, ব্যাটালিয়ন কমান্ডার মেজর মহসিন আলীসহ মহাস্থান রেজিমেন্টের কর্মকর্তা ও ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহানগরীর প্রধান প্রধান সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর