বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ডের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি ডাঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সাধারন সম্পাদক ডাবলু সরকার, মহানগর সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি শাহজাহান আলী বরজাহান, মতিহার থানা মুক্তিযোদ্ধা সংসদের সাধারন সম্পাদক নাজিমুদ্দিন, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান আলমসহ বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে যতদিন মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবে ততদিন কোন ভাবেই বঙ্গবন্ধুর অবমাননা হতে দিবেন না। বঙ্গবন্ধুকে ভালা না লাগলে বাংলাদেশে না থেকে রাজাকার-আলবদরদের পাকিস্থানে চলে যাওয়ার আহ্বান জানান বক্তারা।