বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭’রতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার সকালে মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
এ সময় বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ এরশাদ আলী ঈশা, সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বিএনপি চেয়ারপারসনসহ দলের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।