বিএনপি-জামায়াতের ৮ম দফার ২৪ ঘন্টার অবরোধে রাজশাহীর সকল কার্যক্রম স্বাভাবিক

🗓 Wednesday, 29 November 2023

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 29 November 2023

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

একদফা দাবিতে বিএনপি-জামায়াত ও সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ৮ম দফার ২৪ ঘন্টা অবরোধে রাজশাহীর সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আজ বুধবার সকালে অবরোধের সমর্থনে বিএনপি’র কোন নেতাকর্মীদের রাজপথে অবস্থান বা বিক্ষোভ করতে দেখা যায়নি। যথাসময়ে রেলস্টেশন থেকে সকল রুটের লোকাল ও আন্তঃনগর ট্রেন সময়মতো ছেড়ে গেছে। রাজশাহী জেলা বাস টার্মিনাল ও বিভাগীয় বাস টার্মিনাল থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে লোকাল দুই-একটি বাস চলাচল করছে। মহানগরীতে জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। রাজশাহী মহানগরীর দোকান-পাট খুলেছে এবং মহানগরীতে রিকশা ও অটো রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধ প্রতিহত করতে মহানগরীর গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্টে অবস্থান নিয়ে আছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর গুরুত্বপূর্ন সড়ক ও সড়ক মোড় সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে র‌্যাব ও পুলিশ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর