বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো রাজশাহীর সর্বস্তরের মানুষ

🗓 Tuesday, 16 December 2025

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 16 December 2025

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

বিভাগীয় মহানগরী রাজশাহীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো রাজশাহীর সর্বস্তরের মানুষ।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, রাজশাহী মহানগর বিএনপি, রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এদিকে, সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী কোট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ। এসময় রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার ড. মোঃ জিললুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বেসরকারি সংগঠন পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মহানগরীর বিভিন্ন শহীদ মিনার গুলোতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সট: ড. আ.ন.ম. বজলুর রশিদ, রাজশাহী বিভাগীয় কমিশনার

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর