রাজশাহীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

🗓 Wednesday, 23 December 2020

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 23 December 2020

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

রাজশাহীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে বারোটায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এসময় ঢাকা অভিমুখী টমেটো বোঝাই একটি ট্রাকে অভিযান পরিচালনা করে ৬৩১ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন রাজারামপুর অচিনপাড়ার মোত্তাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, কয়ালারদিয়ার এলাকার গোলাম মোস্তফার ছেলে মশিউর রহমান সোহান ও শিবগঞ্জ থানাধীন তেররশিয়া এলাকার মোত্তালিব হোসেনের ছেলে আক্তারুজ্জামান অরফে শাহিন।

এসময় ৬৩১ বোতল ফেন্সিডিল, একটি ট্রাক ও নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়। আসামীদের রিরুদ্ধে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর