বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে আটক করেছে আরএমপি

🗓 Thursday, 19 August 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Thursday, 19 August 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

 

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২২ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২২ জনকে আটক করে।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২২ জনকে অটক করে।
আটকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৬ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, দামকুড়া থানা-০৩ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে। যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৭ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জন গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৫৯.৩ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর